ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ফাঁদ পেতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি, | নভেম্বর ১৭, ২০২৬, ০৯:৫২ পিএম হাটহাজারীতে ফাঁদ পেতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ফাঁদ পেতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে আরও দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট ও হাটহাজারীর ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কৌশলে ফাঁদ পেতে অভিযান চালানো হয়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ নুরুল হুদা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
 

পরে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় নুরুল হুদাকে ৩৬৫ দিন বাএক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার ফটিকা এলাকার কামালপাড়ার আবদুস সালামের ছেলে। এদিকে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে ফতেপুর এলাকার শেখ আহমদের ছেলে মো. সামি (২৭) এবং আবদুল খালেকের ছেলে মো. মিজান (৩২)-কে একই আইনের ৩৬(৫) ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।
 

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হবে

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!