ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রামিসা হত্যা মামলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | নভেম্বর ১৭, ২০২৬, ০৯:৪৪ পিএম রামিসা হত্যা মামলা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলার অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার মূল অপরাধ ছিল ধর্ষণ ও পরবর্তী সময়ে হত্যা। কিন্তু সোহেল রানার জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আদালত বলেছেন, ধর্ষণের ঘটনায় একজন নারীর পক্ষে তার স্বামীকে সহযোগিতা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, অন্য সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে, স্বামীকে বাঁচানোর জন্য তিনতলার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বপ্না খাতুন সহযোগিতা করেছিলেন। তবে রামিসাকে ধর্ষণ ও হত্যার মূল অপরাধে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাকে খালাস দিয়েছেন।

অন্যদিকে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, রামিসার হত্যাকাণ্ড ছিল নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

 

কালের সমাজ/কে.পি

Link copied!