ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় ফার্মেসিতে অভিযান- জরিমানা

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | নভেম্বর ১৭, ২০২৬, ১০:২২ পিএম নগরকান্দায় ফার্মেসিতে অভিযান- জরিমানা

ফরিদপুরের নগরকান্দা বাজারে প্রশাসনের পক্ষ থেকে  কয়েকটি ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকটি ফার্মেসি মালিক কে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরকান্দা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

অভিযানকালে ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল, ওষুধ ক্রয়ের ইনভয়েস দেখাতে না পারা, ড্রাগ নম্বরবিহীন ওষুধ এবং বিভিন্ন ওষুধের মেয়াদসংক্রান্ত তথ্য না থাকার বিষয়টি নজরে আসে। এসব অনিয়মের দায়ে রায় ফার্মেসির মালিক গণেশ মণ্ডলকে ২০ হাজার টাকা, ঠাকুর ফার্মেসি ৫০,হাজার টাকা, মাহাবুব ড্রাগ হাউজ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!