ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
কালের সমাজ/কে.পি

