ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

জেলা প্রতিনিধি, কক্সবাজার | নভেম্বর ২৩, ২০২৬, ০৯:৫৩ পিএম ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় ইয়াছমিন আকতার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ইয়াছমিন আকতার দক্ষিণ মাইজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদের স্ত্রী। তাঁর বাবার বাড়ি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়ার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দু ছবিরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। 

তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে গৃহবধূর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তিনি গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছেন। ঈদগাঁও ওসি শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালের সমাজ/কে.পি

Link copied!