পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট। সোমবার ২৩ নভেম্বর বিকেল ৩:১৫ মিনিটে ভাঙ্গুড়া পৌরসভার ঐতিহ্যবাহী বড়াল ব্রিজ খেলার মাঠে এই নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটিতে অংশ নেয় দুই শক্তিশালী ফুটবল দল নাটোর জেলার লালপুর কল্যাণ সমিতি ফুটবল একাদশ ও দিনাজপুর জেলার নওশীন কুমিল ফুটবল একাদশ। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি`র আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি`র সভাপতি মোঃ আব্দুল মতিন প্রারামানিক। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাসির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না সরকার।
খেলাটি উদ্বোধন করেন পৌর বিএনপি`র সভাপতি মো. রফিকুল ইসলাম কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি`র আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাকিউল আজম, সাবেক বিএনপি`র সভাপতি এডঃ মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বরাত আলী, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপি`র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদল এর আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম, পৌর বিএনপি`র সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. শামসুল হক, সাবেক কাউন্সিলর মো. আসাদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মো. মিজানুর রহমান, সাবেক পৌর বিএনপি`র যুগ্ন আহবায়ক মো. শহিদুল ইসলাম টিটু, যুগ্ন আহবায়ক মো. শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর মো. শহিদুল ইসলাম ও পৌর বিএনপি`র নেতা মো. বকুল সরকার, যুবদল নেতা মো. সাগর আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই নারী ফুটবল খেলা দেখতে দুপুর থেকেই মাঠে দর্শকদের ভিড় জমতে থাকে। নারী ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করতে মাঠের চারপাশের গ্যালারিতে শত শত দর্শকের উপস্থিতি দেখা যায়। পুরো মাঠ জুড়ে সৃষ্টি হয় সৃজনশীলতায় ভরা উৎসবমুখর পরিবেশ।
কালের সমাজ/কে.পি

