ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে মো. জয়লাল মুন্সি নামে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চরযোশরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জয়লাল মুন্সি চরযোশরদী গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। এ ছাড়া গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সির পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর সহ এ সময় পুলিশের একটি দল অভিযানে অংশ নেয় এবং অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

