ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

জেলা প্রতিনিধি, মাদারীপুর | নভেম্বর ২৩, ২০২৬, ১০:০২ পিএম মাদারীপুরে আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং সাংবাদিকদের মিলনমেলায় মাদারীপুরে উদ্‌যাপিত হয়েছে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার এক যুগ পূর্তি ও ১৩ বছরে পদার্পণ অনুষ্ঠান। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদারীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সাব্বির হোসেন আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিক স্বপন ও সাধারণ সম্পাদক বিলাল রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক আজকের দর্পণের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান।

 আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের পথচলায় জাতীয় দৈনিক আজকের দর্পণ নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতা অতিক্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছে। দেশের নানা প্রান্তের মানুষের সমস্যা, সম্ভাবনা, দুর্ভোগ, অনিয়ম ও অসংগতির চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে সংবাদ প্রকাশে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা আরও বলেন, মাদারীপুরে জেলা প্রতিনিধি মীর ইমরানের দায়িত্বশীল সংবাদ পরিবেশনার মাধ্যমে জাতীয় দৈনিক আজকের দর্পণ ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। জেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, সামাজিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম ও অসংগতির চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে তিনি পত্রিকাটির পরিচিতি বিস্তারে ভূমিকা রেখেছেন।

 তাঁর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণেও কার্যকর ভূমিকা রেখেছে বলে অতিথিরা অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বাংলা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ কাজল খাঁ,নাগরিক টিভির মোঃ রাকিবুল হাসান রাকিব, দৈনিক বাংলাদেশ কন্ঠ মাদারীপুর প্রতিনিধি. মো. প্রিন্স মাহমুদ সবুজ, দৈনিক দেশকাল শিবচর উপজেলা ইমরান নাজমী ,মোহনা টিভির ইসমাইল হোসেন হৃদয়, দৈনিক ঘোষণার মো. শাহাদাত হোসেন, আমার দেশ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মো. সরোয়ার হোসেন মিঠু, মাদারীপুর সংবাদ মো. রিপন এবং জাতীয় দৈনিক আজকের দর্পণের কালকিনি উপজেলা প্রতিনিধি মো. ইসতিয়াক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। 

আনন্দঘন পরিবেশে এক যুগ পূর্তি উদ্‌যাপনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আজকের দর্পণের ১৩ বছরে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বক্তারা পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ ও জনমুখী হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

Link copied!