ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে,খেলার মাঠের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩৭ পিএম এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে,খেলার মাঠের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন কৃষ্ণচূড়া ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পর্যটন ব্যক্তিত্ব ভূইয়া শাহীন সানী। মানববন্ধনে বক্তারা বলেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বাড়লেও শিশু ও কিশোরদের খেলাধুলা এবং শারীরিক বিকাশের জন্য কোন খেলার মাঠ নেই। 

ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক কিশোর-যুবক মাদক, মোবাইল আসক্তিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। সরকারি পর্যাপ্ত জায়গা রযেছে দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায়। মাটি ভড়াট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। এ সময় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাষ্টার, সমাজ সেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপনক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন ও ইছা আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!