ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | জুলাই ২৬, ২০২৬, ০৭:২৮ পিএম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (২৬ জুলাই) বিকালে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার ও  মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই  বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের সহযোগীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

এলাকাবাসী মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি এবং "সুন্দর একটি সমাজ গড়ি, মাদককে না বলি"—মাদক বিরোধী মানববন্ধনে এমন স্লোগান তুলে ধরা হয়।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!