ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

আগামী প্রজন্মকে মাদক সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৬, ২০২৬, ০৫:৪০ পিএম আগামী প্রজন্মকে মাদক সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

আগামী প্রজন্মকে মাদক সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য ময়মনসিংহের গৌরীপুরে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে দুই‍‍`টি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১,৩০ থেকে ১২,৩০ মধ্যে গৌরীপুরে শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের   হাতে ২টি করে ফুটবল তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি,র এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এ ফুটবল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, "বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।"

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর ৫ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য মোঃ শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, আব্দুল লতিফ, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস এবং জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা খেলাধুলার উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!