ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত এমপি‍‍`র ভিডিও ভাইরাল, যা জানালো রিউমার স্ক্যানার

কালের সমাজ ডেস্ক | জুলাই ২১, ২০২৬, ১১:৪২ এএম সাতক্ষীরায় জামায়াত এমপি‍‍`র ভিডিও ভাইরাল, যা জানালো রিউমার স্ক্যানার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ জুলাই) রাতে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। ইতোমধ্যে বিষয়টি হয়ে পড়েছে টক অব দ্যা কান্ট্রি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন নারীসহ একজন ব্যক্তিকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওটির কিছু অংশে ওই ব্যক্তিকে ফোনে কথা বলতে এবং  কিছু অংশে অন্তরঙ্গ হতে দেখা যায়। তবে ভিডিওটি আদৌ আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা স্বাধীন যাচাই সামনে আসেনি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে। কেউ ভিডিওটিকে বাস্তব বলে দাবি করছেন, আবার কেউ এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা বিকৃত করা হতে পারে বলে মন্তব্য করছেন। তবে এসব দাবির কোনোটি এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনপক্ষ নিশ্চিত করেনি।

এ বিষয়ে জানতে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে জেলা জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেয়নি।

অপরদিকে মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে রিউমার স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই নয় বরং ভিডিওটি আসল।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।

ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অডিওতেও কোনো অসঙ্গতি নেই। কন্টেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

কালের সমাজ/এসআর

Link copied!