ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

২০ জুলাই প্রকাশ হচ্ছে না ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

বিশেষ প্রতিনিধি | জুলাই ১৮, ২০২৬, ০৩:৫২ পিএম ২০ জুলাই প্রকাশ হচ্ছে না ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
ছবি সংগ্রহ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। আগে এদিন ফল প্রকাশের ঘোষণা দেওয়া হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশ করা হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এর আগে, গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এ বছর এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে, যা ১৪ জুন পর্যন্ত চলবে।

২০২৬ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

কালের সমাজ/ এএ ইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!