আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ও কক্সবাজার সিটির পক্ষ থেকে ন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার রামুর চেইন্দা এলাকায় বন্যা কবলিত ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইন্স ক্লাব অব কক্সবাজার সিটির সভাপতি মুকিম খান, সহ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, সদস্য মাছুম রাজ,বাদল এলাকার মেম্বার সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

ক্লাবের সভাপতি মুকিম খান বলেন, এই বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে সমাজের বিত্তবান লোকদেরকে এগিয়ে আসা একান্ত দায়িত্ব এবং কর্তব্য।

