ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে সোনারগাঁয়ের এনসিপির কেন্দ্রীয় নেতাদের পথসভা

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুলাই ১৪, ২০২৬, ০৯:২৮ পিএম ‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে সোনারগাঁয়ের এনসিপির কেন্দ্রীয় নেতাদের পথসভা

জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় এনসিপি নেতা তুহিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকিল সাইফুল্লাহ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের এনসিপির বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করেন। তিনি শিক্ষা মন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
পথসভায় বক্তারা ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়। পথসভা শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!