ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

পেনাল্টি থেকে ওইয়ারসাবালের গোল, এগিয়ে স্পেন

স্পোর্টস ডেস্ক | জুলাই ১৫, ২০২৬, ০১:৩৩ এএম পেনাল্টি থেকে ওইয়ারসাবালের গোল, এগিয়ে স্পেন

পেনাল্টি থেকে মিকেল ওইয়েরজাবালের শেষ ৫ পেনাল্টিতেই গোল এসেছিল। আজকের গুরুত্বপূর্ণ সময়েও তিনি কোনো ভোল করেননি। অবিশ্বাস্য গতিতে নেন পেনাল্টিটা। বাম পাশে ঝাঁপ দিয়েছিলেন মাইক মেনিওঁ, কিন্তু বলের গতির কাছে হার মানেন তিনি। বল গিয়ে আছড়ে পড়ে জালে। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের ২১ মিনিটে এগিয়ে গেল স্পেন।

বক্সে হাওয়ায় ভাসতে থাকা বল দখলে নিতে চেয়েছিলেন লুকাস দিনিয়ে। সেটা পেছন থেকে গিয়ে দখলে নিচ্ছিলেন ইয়ামাল, তবে বলে না লাথি দিয়ে ইয়ামালের পায়ে লাথি মারেন দিনিয়ে। ফলে পেনাল্টি পায় স্পেন।

ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্পেন। ১১ মিনিটে আলেক্স বায়েনার নেওয়া ফ্রি-কিক ফরাসি ডিফেন্সের দেয়ালে আটকে যায়। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের ২১তম মিনিটে বক্সের ভেতরে লুকাস দিঁনের চ্যালেঞ্জে পড়ে যান লামিনে ইয়ামাল। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান। সিদ্ধান্ত নিয়ে কিছুটা আপত্তি জানিয়ে সময়ক্ষেপণের চেষ্টা করে ফ্রান্সের খেলোয়াড়রা। পরে খেলা শুরু হলে স্পট-কিক থেকে নির্ভুল শটে গোল করেন মিকেল ওইয়ারসাবাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। তবে ম্যাচের প্রথম ২০ মিনিটে কাঙ্ক্ষিত ছন্দে দেখা যায়নি দিদিয়ের দেশমের দলকে।

কালের সমাজ/এসআর

Link copied!