ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কর অঞ্চল-কক্সবাজার

নবনিযুক্ত কর্মীদের বর্ণ্যঢ্য বরণ ও সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি | জুলাই ৯, ২০২৬, ০৭:৩৮ পিএম নবনিযুক্ত কর্মীদের বর্ণ্যঢ্য বরণ ও সংবর্ধনা

রাজস্ব প্রশাসনের অধিকতর গতিশীলতা আনায়নের স্বার্থে জাতীয় রাজস্ব বের্ডের সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর অংশ হিসেবে নবগঠিত কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কক্সবাজার এর আওতাধীন গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত (৩য় ও ৪র্থ শ্রেণী) শূন্য পদে ৩০-০৬-২০২৬ খ্রি. তারিখে ৯৬ জনকে নবনিয়োগ প্রদান করা হয়েছে।

নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ গত ৭ জুলাই যোগদান করেন। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কর অঞ্চল-কক্সবাজার এর প্রধান কার্যালয়ের নবনিযুক্ত কর্মীদের এক বর্ণ্যঢ্য বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবনিয়োগ প্রাপ্ত কর্মচারীগণের আনুষ্ঠানিকভাবে স্বাগত এবং কর্মযাত্রাকে অনুপ্রাণিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্মীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মর্তুজা শরিফুল ইসলাম, কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে একঝাঁক দক্ষ ও সম্ভাবনাময় তরুণ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের মেধা, নিষ্ঠা ও নতুন দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান, যুগ্ন কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার। এছাড়া অনুষ্ঠানে অত্র অঞ্চলের সদর দপ্তর (প্রশাসন) আব্দুল্লাহ আল সোয়াদ, অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং উপকর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শকবৃন্দ ছাড়াও অন্যন্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মচারীগণ তাদের অনুভুতি ব্যক্ত করেন। তারা প্রতিষ্ঠানের কর্মপরিবেশের প্রশংসা এবং দেশের ও প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ উজার করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালের সমাজ/এসআর

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!