ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রেমের শুরু কবে কোথায়? জানালেন অভিষেক

বিনোদন ডেস্ক | আগস্ট ২১, ২০২৬, ১২:০১ পিএম প্রেমের শুরু কবে কোথায়? জানালেন অভিষেক

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের গল্পে বিশেষ জায়গা করে নিয়েছে ভারতের জয়পুর। সম্প্রতি এক পডকাস্টে অভিষেক জানিয়েছেন, এই শহরেই ঐশ্বরিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পিঙ্ক প্যান্থার্স দলের মালিক অভিষেক বচ্চন। দলটির সঙ্গে জয়পুরের নাম জড়িয়ে থাকায় শহরটির প্রতি তার আলাদা আবেগ রয়েছে। সেই প্রসঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেন তিনি।

অভিষেক জানান, জয়পুরে তিনি তার প্রথম সিনেমা রিফিউজির একটি অংশের শুটিং করেছিলেন। তাই নতুন কিছু শুরুর জন্য শহরটিকে তিনি শুভ মনে করেন। এর পাশাপাশি জয়পুর তার ও ঐশ্বরিয়ার প্রেমের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে।

তিনি বলেন “জয়পুরেই ঐশ্বরিয়া আর আমার প্রেম শুরু হয়েছিল। তাই এই শহরের সঙ্গে আমার আবেগের সম্পর্ক রয়েছে।”

অভিষেক আরো জানান, জয়পুর পিংক প্যান্থার্স নামের মধ্যেও রয়েছে তার পরিবারের ছোঁয়া। পিংক ছিল তার মেয়ে আরাধ্যার পছন্দের রং। আর ‘পিংক প্যান্থার’ সিনেমায় ঐশ্বরিয়াও অভিনয় করেছিলেন। দলের লোগোর প্যান্থারের চোখের নীল-সবুজ রংও তার স্ত্রীর চোখের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে বলে জানান তিনি।

অভিষেক ও ঐশ্বরিয়ার প্রথম পরিচয় হয় ২০০০ সালে ঢাই অক্ষর প্রেম কে সিনেমার সেটে। তবে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। পরে কুছ না কহো সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা।

Aishwarya Rai And Abhishek Bachchan Photos: Happy Moments With Bachchan  Parivaar | Times Now

এরপর ২০০৬ সালে উমরাও জান ও গুরু সিনেমার সময় তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ২০০৭ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে জমকালো আয়োজনে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

দাম্পত্য জীবনের ১৯ বছর পার করেছেন এই তারকা দম্পতি। স্ত্রীকে নিজের ‘আত্মার সঙ্গী’ বলেও উল্লেখ করেছেন অভিষেক। তাদের সম্পর্কের অন্যতম রহস্য হিসেবে তিনি প্রতিদিন স্ত্রীকে তিনবার ‘সরি’ বলার মজার পরামর্শও দিয়েছেন।

প্রসঙ্গত, অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে ঢাই অক্ষর প্রেম কে, কুছ না কহো, ধুম ২, গুরু ও সরকার রাজসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

কালের সমাজ/এসআর

Link copied!