ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | আগস্ট ২১, ২০২৬, ০৯:২৭ পিএম মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

উত্তর বঙ্গের দুই কৃতিসন্তান ‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সবুজপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল এ আনন্দ মিছিল বের হয়ে ঘোষাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পৌরবাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ডাক্তার মোঃ ইউনুস আলী, মোঃ ইদ্রিস আলী, আবু দারদা হেলাল, সদর উপজেলা বিএনপি আহবায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কমীরা।

উত্তর বঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানানো হয়। এছাড়া কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসাকে জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

এছাড়াও‎‎ রিজভীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে কুড়িগ্রাম শহরে বিভিন্ন স্থানে পথচারীদের মিষ্টি বিতরণ করা হয়।

‎মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!