ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৫, ২০২৬, ০৭:০৪ পিএম ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

দীর্ঘ বিরতির পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। নতুন সিদ্ধান্ত 
রোববার (২৫ অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়া পর্যটকদের জন্য দ্বীপে রাত্রিযাপনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে সংশ্লিষ্ট সভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

এর আগে সাম্প্রতিক বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তে দৈনিক পর্যটক প্রবেশের অনুমোদিত সংখ্যা বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে পর্যটন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্তের ফলে আসন্ন পর্যটন মৌসুমে দ্বীপটিতে ভ্রমণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

Link copied!