ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

সরকারের তিন সচিব পদে রদবদল

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২১, ২০২৬, ০৮:১০ পিএম সরকারের তিন সচিব পদে রদবদল

সরকারের তিন সচিব পদে রদবদল আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রদবদলের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব রফিকুল আই মোহাম্মদকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে বদলি হওয়া এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

১১ দিনের ব্যবধানে আবারও বদলি রফিকুল আই মোহাম্মদের

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়েছিল। ওই সময় চুক্তিভিত্তিক নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে বদলি করা হয়।

একই সময়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়।

এদিকে ১০ আগস্ট পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

এর মাত্র ১১ দিনের মাথায় আবারও রফিকুল আই মোহাম্মদের দায়িত্ব পরিবর্তন করা হলো। শুক্রবারের নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ সচিব পদে এই রদবদল কার্যকর করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!