ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা

জেলা প্রতিনিধি, বান্দরবান | আগস্ট ২১, ২০২৬, ০৫:০৮ পিএম লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা

পার্বত্য জেলার বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারীদের হাতে একটি করে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা প্রধান উপদেষ্টা ও মাতামুহুরি সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসাইন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামার সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হক রাশেদ, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামাল।

বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. তানফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি সানের প্রতিনিধি মো. সাহাব উদ্দিন (রিটু), উপদেষ্টা ও নারী নেত্রী মাজেদা বেগম এবং সাংবাদিক সহ প্রমূখ।বক্তারা বলেন, সমাজের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামাসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।

প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে। সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এর আগে বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দিয়ে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘সেই বিদেশিনী’ বইটি অতিথিদের উপহার দেওয়া হয়েছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!