প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।
নতুন দায়িত্ব পাওয়া ছয়জন হলেন—
ড. আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ — তথ্যমন্ত্রী
সাচিং প্রু জেরী — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
হুমায়ুন কবির — পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোহাম্মদ শামীম কায়সার লিংকন — ধর্ম প্রতিমন্ত্রী
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন ছয় সদস্য আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্বে যুক্ত হলেন। তাদের দায়িত্ব বণ্টনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
কালের সমাজ/কে.পি

