রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
এর আগে বিকেল থেকেই শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরাও বিকেল থেকে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট
বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াত করা হবে। এরপর রাষ্ট্রপতির শপথ গ্রহণ ও শপথ বইয়ে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শপথ শেষে মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের বসার সুবিধার্থে দরবার হলের আসনসংখ্যাও বাড়ানো হয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কালের সমাজ/কে.পি

