ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার ফোকাস অন এবিলিটি ২০২৬-এ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টু-লেট

বিনোদন ডেস্ক | আগস্ট ১৭, ২০২৬, ০৯:৪৭ পিএম অস্ট্রেলিয়ার ফোকাস অন এবিলিটি ২০২৬-এ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টু-লেট

অস্ট্রেলিয়ার Focus on Ability Short Film Festival-এ বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্রতিযোগিতা করছে যোবায়ের শাওনের শর্টফিল্ম টু-লেট। ২০০৯ সাল থেকে আয়োজিত এই ফেস্টিভ্যাল চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাদের সক্ষমতার গল্প প্রচার করে আসছে।

অতঃপর শব্দায়ন প্রযোজিত টু-লেট চলচ্চিত্রে শূন্যতার অনুভূতি তৈরির একটি পরীক্ষামূলক প্রয়াস রয়েছে, যা দর্শকের প্রচলিত ভিজ্যুয়াল প্রত্যাশাকে চ্যালেঞ্জ করে। এটি যেমন একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির প্রত্যাশার গল্প সেইসাথে সামাজিক দৃষ্টিভঙ্গির বাস্তবতার বয়ান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর ভট্টাচার্য যিনি নিজেই দৃষ্টিপ্রতিবন্ধকতা নিয়ে বড় হয়েছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হায়াতুজ্জামান খান, বিত্তা তাসকিয়া, তাহজিল হাসান, সেতারা পারভীন ও আরো অনেকে।

উৎসবে টু-লেট বিচারকদের Judges‍‍` Choice – International Short Film এবং দর্শকদের অনলাইন ভোটের ভিত্তিতে Most Online Votes – International এই দুটি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

ফেস্টিভ্যালের ওয়েবসাইটে ১৪ থেকে ২১ আগস্ট বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রটি দেখা ও ভোট দেয়া যাবে।
চলচ্চিত্রটি দেখতে এবং ভোট দিতে ভিজিট করতে হবে : https://focusonability.com.au/films/2026/to-let-12065

 

Link copied!