ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

রামপালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট | আগস্ট ১৭, ২০২৬, ০৮:১৫ পিএম রামপালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল১০টায় রামপাল  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামপাল  উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।  
 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান, জি এম সাইফুল ইসলাম পি,আই ও, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো:রুহুল কুদ্দুস তালুকদার, এস,আই,বাবু উত্তম কুমার,  রামপাল  , প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান সহ বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষি ও মৎস্যজীবীরা।
 

সভায় বক্তারা বলেন, সফলভাবে মৎস্য চাষের জন্য পুকুর প্রস্তুতি, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে স্বল্প খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে আরও বেশি মৎস্য উৎপাদনের আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে দীর্ঘদিন ধরে মৎস্য চাষে অবদান রাখা মৎস্যচাষিদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় রামপাল  উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তারা, সাংবাদিক, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!