ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিআরকোড রোড শো অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | আগস্ট ১০, ২০২৬, ০৯:৫২ পিএম অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিআরকোড রোড শো অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক বাঁকা বাজার শাখায় সোমবার (১০ আগষ্ট)  সকাল ১০ টায় কি আর কোড রোড শো অনুষ্ঠিত হয়েছে।  জানা গেছে, সারা দেশ ব্যাপী অপার সম্ভাবনা বাংলা কিআর কোড, মার্চেন্ড গ্রাহক পর্যায়ে সচেতনা বৃদ্ধির জন্য অগ্রণী ব্যাংক এই উদ্যোগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় বাঁকা বাজার, পাইকগাছা শাখার  পক্ষ হতে এই রোড শো, কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে বাঁকা বাজার শাখা অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোশারাফ হোসেন সহ সকল কর্মকর্তা কর্মচারী ও গ্রাহক অংশগ্রহণ করেন। রোড শোটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ব্যাংকের সামনে গিয়ে শেষ হয় । এ সময় 
সকল মার্চেন্ড গ্রাহককে  বাংলা কিআর কোডের আওতায় লেনদেন করার আহবান জানানো হয়।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!