ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীকার্ড বাস্তবায়ন কল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে জনতা ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১০, ২০২৬, ০৭:৫৭ পিএম প্রবাসীকার্ড বাস্তবায়ন কল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে জনতা ব্যাংকের চুক্তি

১০ আগস্ট সোমবার প্রবাসী কার্ড কর্মসূচির প্রথম পর্যায়ে ‘প্রবাসী ডেবিটকার্ড’ বাস্তবায়ন কল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে জনতা ব্যাংক পিএলসির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুলহক এমপি’র উপস্থিতিতে উক্তমন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো.মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুলহক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, জনতা ব্যাংকের জি এম মোহাম্মদ আনিস ও মোহাম্মদ শাফায়েত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!