ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

রোয়াংছড়ির কাইন্তারমুখ পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

রতন কুমার দে, বান্দরবান | আগস্ট ৬, ২০২৬, ০৪:০৭ পিএম রোয়াংছড়ির কাইন্তারমুখ পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বান্দরবানের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ

সময় রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ সহ ৩টি পাড়ার প্রায় ২ শতাধিক পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি এর নেতৃত্বে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় বন্যা কবলিত প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের ৩ শতাধিক এর অধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. জয়দত্ত বড়–য়া এবং সিনিয়র কনসালটেন্ট (নাক, কান ও গলা) ডা. দীপংকর তঞ্চঙ্গ্যা। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানেও বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!