নওগাঁর মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) মোসা: আতিয়া খাতুন এর সাথে মান্দা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন এর হাতে মান্দা উপজেলা অসকস এর সংগঠনের নামীয় তালিকা হস্তান্তর করা হয় এবং মান্দা উপজেলা অসকস এর উপদেষ্টা মন্ডলী হিসেবে নিয়োগ প্রদান করা হয় আজ সোমবার (২১শে সেপ্টেম্বর) ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি র সদস্য বৃন্দের সাথে শোহার্ধপূর্ণ পরিবেশে পারস্পারিক পরিচিতির মধ্য দিয়ে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মত বিনিময় অনুষ্ঠিত হয় ।
তিনি বলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা একটি সুশৃংখল বাহিনীর দর্পণ । বৃহৎ এই উপজেলার কাঙ্খিত উন্নয়নে সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং সেই সাথে সংগঠনের পাশে থাকার সব ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন " অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নওগাঁ জেলার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ জেলার সিনিয়র সহ-সভাপতি ও মান্দা উপজেলার সভাপতি সার্জেন্ট (অবঃ) আনিছার রহমান মামুন, জেলার যুগ্ন সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলার সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অবঃ) নেকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল (অবঃ) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) এমদাদুল হোক, ওয়ারেন্ট অফিসার (অবঃ) নাজিমউদ্দীন এবং সংগঠনের সকল সদস্য বৃন্দ ।
কালের সমাজ/কে.পি

