ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

পাঁচ হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | আগস্ট ১০, ২০২৬, ০৫:০৬ পিএম পাঁচ হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) তাকে আটক দেখিয়ে সাতক্ষীরার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক বিলাশ মন্ডলের আদালতে নেওয়া হয়। এ সময় তার বিরুদ্ধে দায়ের করা ৫টি হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
জানা গেছে ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ক্রস ফায়ারের নামে বিএনপি-জামাতের নেতাকর্মীদের হত্যায় হুকুম ও মদদদাতা হিসাবে তাকে আসামি দেখানো হয়েছে।

উল্লেখ যে, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!