ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

এপেক্স ক্লাব অব লাকসাম (ইউ/সি)‍‍`র উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | আগস্ট ৩, ২০২৬, ০৫:০৫ পিএম এপেক্স ক্লাব অব লাকসাম (ইউ/সি)‍‍`র উদ্যোগে  উপহার সামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব লাকসাম (ইউ/সি)-এর উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া দাখিল মাদ্রাসায় উপহার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রীফলিয়া দাখিল মাদ্রাসায় পাঁচটি বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়। এছাড়া  রেনেসাঁ চাইল্ড কেয়ার একাডেমিতে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব লাকসাম (ইউ/সি)-এর সভাপতি অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর এপে ইয়াছিন সুমন।

শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেসফালাহ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স চেয়ারম্যান নুরুল আমিন আজাদ, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি রায়হান মজুমদার, পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, লাকসাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিন উদ্দিন বাহার, শ্রীফলিয়া আইডিয়াল একাডেমি সভাপতি মোবারক হোসেন, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা বিদ্যুৎসাহী সদস্য নিজাম উদ্দিন, যুবদল নেতা হাজী মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!