ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার সবচেয়ে বড় শক্তি

রাজশাহী ব্যুরো | আগস্ট ৩, ২০২৬, ০৯:৫৭ পিএম নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার সবচেয়ে বড় শক্তি

ড্রেনে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নগরবাসীর সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সিটি করপোরেশন জানিয়েছে, ড্রেনে ময়লা-আবর্জনা ফেললে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তাই নগরবাসীকে নিজ নিজ দায়িত্ব পালন করে ড্রেন পরিষ্কার রাখা এবং বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পরিচ্ছন্ন, সবুজ ও জলাবদ্ধতামুক্ত রাজশাহী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিকের সহযোগিতা অপরিহার্য। সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!