পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের নির্দেশে নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উচ্ছেদ মোকদ্দমা নং ০১/২০২৫-২০২৬-এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৩ (তিন) শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ কার্যক্রম শেষে দখলমুক্ত জমির সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন, কাঁটাতারের বেষ্টনী নির্মাণ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে সরকারি জমি পুনরায় অবৈধভাবে দখলের সুযোগ রোধ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আতাহার শাকিল।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসক আবু সাঈদের নির্দেশনায় সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সরকারি জমি জনগণের সম্পদ, তাই তা রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
কালের সমাজ/কে.পি

