ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

রতন কুমার দে, বান্দরবান | জুলাই ২৯, ২০২৬, ০৮:০০ পিএম বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

বুধবার (২৯ জুলাই) বিকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের সকলকে আরো পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে, আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। আর তার সঠিক পরিচর্যা করতে হবে। বক্তারা আরো বলেন, যে কোন গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে, তবে শুন্যস্থানে আবার নতুনভাবে বৃক্ষ রোপন হবে। 

আয়োজকেরা জানান, গত ২০ জুলাই থেকে ২৯ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলে, আর এবারের মেলায় ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিয়েছে।

 

কালের সমাজ/ওজি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!