নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি সরকারি সফরে সোনারগাঁ উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সোনারগাঁ উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবা কার্যক্রম এবং বিভিন্ন সরকারি উদ্যোগ সম্পর্কে ঢাকা বিভাগীয় কমিশনারকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি উপজেলার উন্নয়ন অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকদের জন্য বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন।
এ সময় বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের প্রশাসনিক সফর সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালের সমাজ/কে.পি

