ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

কয়রায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | জুলাই ৩০, ২০২৬, ০৭:১৪ পিএম কয়রায়  লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা

কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের অংশ গ্রহনে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই)  সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেজেএসের এসসিভিএল প্রকল্প এই সভার আয়োজন করে। সভায় প্রতিবন্ধি শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জেজেএসের এসসিভিএল প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আব্দুল্লাহ আল হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক নারায়ণ মন্ডল, মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাশিরুল ইসলাম, জেজেএসের এসসিভিএল প্রকল্পের নাসির মাহমুদ, সিপিবি সদস্য মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী মনিরা সুলতানা, লামিয়া ইসলাম, মানাফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে

বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়। এ সময় শিশুদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরা হয়। তারা আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষের পৃথক কক্ষ, পৃথক শৌচাগার, প্রতিবন্ধীবান্ধব র‍্যাম্প এবং মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নারের অভাবের বিষয়গুলো তুলে ধরে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিপিপি সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

 

 

 

 

 

Link copied!