ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ভাঙ্গুড়ায় শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | জুলাই ৩০, ২০২৬, ০৬:০১ পিএম ভাঙ্গুড়ায় শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই- ২০২৬ দুপুরে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।

মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

এসময় ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, ভাঙ্গুড়া পৌর বিএনপি‍‍`র সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ গোলাম মোস্তফা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশিত হয়। এবার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় ২৮ জন কৃতকার্য হয়ে বৃত্তিপ্রাপ্ত লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১২ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ বৃত্তি অর্জন করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভাঙ্গুড়া উপজেলায় প্রথম স্থান অর্জন করে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, এ অর্জন শুধু ২৮ শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়, অভিভাবক ও সমগ্র ভাঙ্গুড়া উপজেলাবাসীর জন্য গর্বের। ভবিষ্যতেও এই শিক্ষাপ্রতিষ্ঠান আরও বেশি মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, ইনশাআল্লাহ।

শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একযোগে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ভাঙ্গুড়া উপজেলার একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ২৮ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে গৌরবের এবং অনুকরণীয় সাফল্য। এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে ভূমিকা রেখেছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!