ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ভোলায় বিএনপি নেতা চাদাবাজীর মামলায় কারাগারে

জেলা প্রতিনিধি,ভোলা | জুলাই ২৯, ২০২৬, ০৮:১৩ পিএম ভোলায় বিএনপি নেতা চাদাবাজীর মামলায় কারাগারে

ভোলার চরফ্যাশনে চাঁদাবাজি, মারধর ও দোকানঘরে তালা ঝুলানোর অভিযোগে দায়ের করা মামলায় চরফ্যাশন উপজেলা  বিএনপি  র সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে আদালত পুলিশের পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সূত্রে  জানা যায়-  চরফ্যাশন পৌরসভার গ্লাস ব্যবসায়ী মো. ছালামের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। না দেওয়ায় তাঁকে মারধর এবং তাঁর দোকানঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ছালাম বাদী হয়ে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তাঁর দুই ছেলে আরাফাত হোসেন এবং ফাহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

পুলিশ পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন বলেন, জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ 
আদালতে আত্নসমর্পণ করে   জামিন আবেদন করেন। বিচারক  শরীফ এ এম রেজা জাকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী মো. ছালাম বলেন, ’ ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার দোকানে তালা ঝুলিয়ে আমাকে মারধর করা হয়েছিল। থানায় বিচার না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছিলাম। আদালতের রায়ে আমি ন্যায়বিচারের আশা ফিরে পেয়েছি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!