বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, ২০২৬ সালের মধ্যেই বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া শেষ করতে হবে।
এ ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পকারখানাগুলো পুনরায় চালু হলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

