অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি কর্তৃক আয়োজন করা হলো মরহুম ফ্লাইট সার্জেন্ট বদরুল আলম খানের কুলখানি।
গত ১ আগস্ট রাজধানীর ইসিবি চত্বরের খানপল্লী জামে মসজিদে এ কুলখানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির সভাপতি বাশার পাটোয়ারী, সহসভাপতি কাজী মুনির, জেনারেল সেক্রেটারি সফিউল্লাহ, উপদেষ্টা ও আজীবন সদস্য আনোয়ার শরিফ, মোশাররফ হোসেন , আনোয়ার হোসেন, ইমরান এইচ চৌধুরী, দেলোয়ার হোসেন, দৈনিক কালের সমাজের সংবাদদাতা ও সমিতির আজীবন সদস্য আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারি সাহাদাত হোসেন কামাল, ক্রীড়া সেক্রেটারি নিয়াজ মাওলা, এডুকেশন সেক্রেটারি সরদার এনাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সহদপ্তর সম্পাদক মহসিন ও নির্বাহী সদস্য মতিউর, মাহমুদ আনোয়ারসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।
কালের সমাজ/কে.পি

