ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৪, ২০২৬, ০৩:৩৯ পিএম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত বিষয়সমূহের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারির পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত বিষয়সমূহের পরীক্ষার রুটিন দেখে নিন-

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল।

কালের সমাজ/এসআর

Link copied!