ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | আগস্ট ৪, ২০২৬, ০৭:৪৫ পিএম ময়মনসিংহে গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুরারীপুর মৌজায় এক গণমাধ্যমকর্মীর মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে জোরপূর্বক হাতিয়ে নেওয়ার পাঁয়তারা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ‎এ ঘটনায়  রাজধানী টিভি ও দৈনিক স্বদেশপ্রতিদিন  ময়মনসিংহ প্রতিনিধি শাকিল আহমেদ নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২৯৫।

‎অভিযোগে বলা হয়, ময়মনসিংহের

‎মুক্তাগাছা উপজেলার মুরারীপুর মৌজায় তার খরিদকৃত ০.০৯৭৫০০ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল রশিদ মজনু (৬৫) এবং তার তিন ছেলে মোহন (৪৩), কাশেম (৩২) ও মানিক (৩০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন।

‎ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে রাতারাতি তার জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়। পরে সেখানে ইট পোড়ানোর চিমনি নির্মাণ করে বাণিজ্যিকভাবে ইট উৎপাদন শুরু করা হয়।

‎এতে শুধু তার জমিই দখল হয়নি, বরং আশপাশের আবাসিক এলাকা, স্কুল, মাদ্রাসা, গাছপালা, গবাদিপশু ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

‎শাকিল আহমেদ বলেন, একজন গণমাধ্যমকর্মী হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে হুমকির মুখে নিজ গ্রামের বাড়িতে যেতে পারছেন না।

‎তার অভিযোগ, চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হানিফের ছেলে জাহাঙ্গীর তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, জমির দখল নিতে গেলে মঞ্জুরুল রশিদ মজনু তাকে ইটভাটার চুলায় পুড়িয়ে হত্যা করবে।

‎তিনি আরও অভিযোগ করেন, মঞ্জুরুল রশিদ মজনুর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার অনুসারীরা রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন চালায়। ফলে ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। তার দাবি, মজনু ও তার ছেলেদের অত্যাচারে গ্রামের অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এমনকি সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য অজয়ও পরিবারসহ বাড়িছাড়া রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এদিকে, ভুক্তভোগী জানান, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্যও প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!