ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, ৫ ফুট ৪ ইঞ্চি হলেও আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২৯, ২০২৬, ১১:৪৯ এএম বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, ৫ ফুট ৪ ইঞ্চি হলেও আবেদনের সুযোগ

অফিসার ক্যাডেট হিসেবে ৪ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

বিভাগ:
১. সিগন্যালস কোর (পুরুষ)
২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)
৩. আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—পুরুষ এবং মেডিক্যাল ফিজিসিস্ট-পুরুষ/মহিলা)
৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ)

শারীরিক মান ও শিক্ষাগত যোগ্যতা:

বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
মহিলা: অবিবাহিতা/বিবাহিতা।

বেতনভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

প্রার্থীর অযোগ্যতা:
১. সেনা/ নৌ/ বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি/ প্রশিক্ষণ হতে বরখাস্ত/ অপসারিত/ স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২. আইএসএসবি (ISSB) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর পূর্বে ২ বার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ সেনাবাহিনীর এই https://join.army.mil.bd/ ওয়েবসাইটে গিয়ে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now-তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কালের সমাজ/এসআর

Link copied!