ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ফিন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এসিআই

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২৩, ২০২৬, ১২:২৮ পিএম ফিন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এসিআই

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি  ফিন্যান্স বিভাগে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এ নিয়োগে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে, যা চলবে আগামী ৮ মে ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ফিন্যান্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্সে বিবিএ

অন্যান্য যোগ্যতা: মাসিক বেতন প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মাসিক আর্থিক হিসাব, ​​প্রতিবেদন এবং সমন্বয়পত্র তৈরিতে সহায়তায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)

বেতন ও অন্যান্য সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী একাধিক সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা সুবিধা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করা যাবে। 
আবেদনের শেষ সময়: ০৮ মে ২০২৬।

কালের সমাজ/এসআর

Link copied!