দেশের শীর্ষ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) –এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অস্থায়ী (প্রজেক্ট ভিত্তিক) ২টি পদে কর্মী নিয়োগ দেয়া হবে।
আগ্রহীরা আগামী ৭ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পৃথক পদে মোট ২ জন নিয়োগ দেয়া হবে।
১. অ্যাকাউন্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা:
অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
গবেষণা বা প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা
কম্পিউটার সফটওয়্যার অপারেশনে দক্ষতা
ই-জিপি সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
২. অফিস সহায়ক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা:
এসএসসি পাস
গবেষণা বা প্রজেক্ট কাজে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সরাসরি বুয়েটের সিএসই বিভাগের অফিসে গিয়ে সিভি জমা দিতে হবে। অনলাইন আবেদন নয়, সরাসরি আবেদনপত্র জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।
শেষ তারিখ: ৭ জুন ২০২৬
কালের সমাজ/এসআর

