ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত, এক নারীর ৩ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | অক্টোবর ২৮, ২০২৬, ০৮:৫৫ পিএম ‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত, এক নারীর ৩ দিনের কারাদণ্ড

‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। এ সময় আল্পনা নামের এক নারীকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত দালাল হিসেবে উল্লেখ করা আল্পনাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি রোধ এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!