ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

‎শারমীন সুলতানা মিতু, গাজীপুর | অক্টোবর ২৮, ২০২৬, ০৮:২৮ পিএম গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের ভূরুলিয়া (মার্কাজ রোড) এলাকার ইদ্রিস আলীর বাড়ির সামনে থেকে ১৬ বোতল বিদেশি মদসহ কাশেম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর থানাধীন মার্কাজ রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা।

ডিএনসি গাজীপুর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ভূরুলিয়া এলাকায় অভিযান চালায়। দুপুর ১টার দিকে মো. ইদ্রিস আলীর বাড়ির পূর্ব পাশে মার্কাজ রোডে ডান হাতে একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা কাশেম আলীকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কাচের বোতলে ৩৭৫ মিলিলিটার করে মোট ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বোতলগুলোর মোট পরিমাণ ৬ হাজার মিলিলিটার বা ৬ লিটার। গ্রেপ্তার কাশেম আলী গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ভূরুলিয়া এলাকার মৃত সতু শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, মাদকের বিস্তার রোধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিএমপি সদর থানায় কাশেম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!