কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশের অভিযানে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটকরা হলেন—কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়ার মো. ফয়সাল (৪৫), পিতা মো. ইয়াকুব আলী এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মো. রুবেল (৩০), পিতা মৃত মোহাম্মদ হোসেন।
পুলিশ জানায়, অভিযানের সময় আটক দুজনের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার সঠিক তদন্তের দাবি উঠেছে। তদন্ত করলে অস্ত্র কোথা থেকে আসল কার অস্ত্র বেরিয়ে আসবে এমন একটি নিশ্চিত করেছেন স্থানীয় সচেতন মহল।
কালের সমাজ/কে.পি

