রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক। সোমবার (১৭ আগস্ট) উপ-উপাচার্যের দপ্তরে সাক্ষাৎ পর্বের শুরুতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ সাইফুল হক। এসময় তাঁরা উভয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
আলাপকালে আরও উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ কবির শান্ত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আম্মান আলী, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মইনুল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক মো. আব্দুল হাকিম, ভূগোল বিভাগের প্রভাষক মো. বেলাল হোসেন।
কালের সমাজ/কে.পি

